বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোন ক্রমেই প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০১৮ ইং
কোন ক্রমেই প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না
আলমডাঙ্গায় মাদকমুক্তকরণে ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বক্তারা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদকমুক্তকরণে ঔষধ ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকসেবীদের কাছে বিনা প্রেসক্রিপশনে ঔষধ বিক্রি না করার বিষয়ে আলোচনা করা হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি আকবর আলী আকু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, বনিক সমিতির সাবেক সভাপতি হাজী শমসের আলী মল্লিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম প্রমূখ। সভা পরিচালনা করেন টিটার। সভায় বক্তাগণ বলেন, মাদকমুক্ত করণের জন্য ঔষধ ব্যবসায়ীদের একটা ভুমিকা রয়েছে। আজকে পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযানের ফলে আলমডাঙ্গা প্রায় মাদকমুক্ত হয়ে এসেছে। তবে কিছু মাদকসেবী বিভিন্ন ঔষধের দোকান থেকে বিনা প্রেসক্রিশনে ঔষধ কেনে। যা পরবর্তীতে তারা নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করে। এগুলো বন্ধ করতে হবে। কোন ক্রমেই বিনা প্রেসক্রিপশনে ওষধ বিক্রি করা যাবেনা। এজন্য ওষধ ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, আমরা ওষধের দোকানদার কাছে সহযোগিতা কামনা করছি। কেউ মাদকসেীবেদর কাছে এ জাতীয় ওষধ বিক্রি করবেন না। আজকের এই সভার মাধ্যমে ম্যাসেজটি দিলাম। এরপর যদি কেউ এগুলো করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল