বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতায় একজনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতায় একজনকে কুপিয়ে জখম
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে হাসোয়া দিয়ে কুপিয়ে আব্দুল হাই নামের একজনকে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল হাই পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার মৃত আলী আহমেদের ছেলে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার আব্দুল হাই বাড়ি থেকে ভ্যানযোগে বাজারের উদ্দেশ্য বের হলে পথিমধ্যে কালুর মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মাঝপাড়ার আকসাদের ছেলে মূসা পূর্ব শত্রুতার জেরে হাসোয়া দিয়ে অতর্কিতভাবে কোপ মারে। আব্দুল হাই’র মাথায় ও পিঠে দুইটি কোপ মেরে মূসা পালিয়ে যায়। স্থানীয়রা আব্দুল হাই কে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল