বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আবারও সাপের কামড়ে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আবারও সাপের কামড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাপের কামড়ে রাবেয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রাবেয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছয়ঘরিয়া গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। জানা যায়, শনিবার রাতে ৮টার সময় রাবেয়া নিজঘরে শুয়ে ছিল। এ সময় বিষধর একটি সাপ তার হাতে কামড় দেয়। স্থানীয় কবিরাজের ঝাড়ফুঁকের পর পরিবারের লোকজন রোববার সকাল ৬টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রাবেয়া খাতুন মারা যায়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল