বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন বলেন- ‘একাধিক সভা-সেমিনার হয়, সিদ্ধান্ত নেয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না। সিদ্ধান্ত বাস্তবায়নে তাই সকলকে এগিয়ে আসতে হবে। ডিসি-এসপি সব কাজ চাইলেও করতে পারে না; এ ক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা’র উপ-পরিচালক জাফর ইকবাল, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, আরএমও ডা. শামিম কবির, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন প্রমুখ। একইসাথে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, সড়ক দূর্ঘটনায় হতাহতদের নির্ভূল ও সমম্বিত পরিসংখ্যান কমিটি, জেলা চোরাচালান নিরোধ সমম্বয় কমটি, অনিস্পন্ন চোরাচালান মামলা সমূহের নিস্পত্তি ত্বরান্বিত করার লক্ষে জেলা মনিটরিং সেল, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত জেলা এ্যাকশন কমিটি, জেলা এসিড নিয়ন্ত্রন কমিটি, কারাগারে আটক শিশু-কিশোরদের উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি এবং চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা পর্যালোচনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. জি কে সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, জেলা বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, প্রমূখ। এছাড়াও একই স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল