বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০১৮ ইং
দামুড়হুদায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ ঝন্টু (৪৩) ও আনারুল (৪৮) নামের দুইজনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে এদেরকে মদনা বাজারপাড়া ও বয়রা পূর্বপাড়া থেকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদ জানান, শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দীন গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার মদনা বাজারপাড়ার জামাল মন্ডলের ছেলে ঝন্টুকে তার বাড়ী থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। একইদিন সকাল ৯টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী বয়রা পুর্বপাড়া গ্রামের রিয়াউদ্দীনের ছেলে আনারুলকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদেরকে মামলাসহ গতকালই আদালতে সোর্পদ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল