চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫
- আপলোড তারিখঃ
০৮-০৭-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- জীবননগর আন্দুলবাড়ীয়া খাঁ পাড়ার ইসাহক আলীর ছেলে বকুল ইসলাম (৪৫), বকুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন (৪০), চুয়াডাঙ্গা সাতগাড়ির মিজানুর রহমানের ছেলে মহাসিন (৩৫), দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ার আমিরুল ইসলামের স্ত্রী মোনয়ারা খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা সিএন্ডবিপাড়ার আব্দুল লতিফের ছেলে জিহাদ (১০)।
জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টার দিকে একটি আলমসাধুযোগে দর্শনা যাওয়ার সময় দেহাটি সন্তোসপুর সড়কের একটি সরু ব্রিজ পার হওয়ার সময় একই দিকে যাওয়া একটি ট্রাকের সাথে আলমসাধুর ঘর্ষন লেগে আলমসাধুটি ব্রিজের উপরই উল্টে যায়। এ ঘটনায় আলমসাধুর যাত্রী বকুল ইসলাম, মোমেনা খাতুন ও মহাসিন গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলের পিছনে চড়ে চুয়াডাঙ্গা আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে মোনায়ারা খাতুন। তিনি তার স্বামী আমিরুল ইসলামের সাথে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসছিলোভ এসময় ভিমরুল্লা জেলখানার সামনে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে একটি গতিরোধক থেকে আকস্মিক ব্রেক ধরলে মোটরসাইকেল থেকে পড়ে যায় মোনয়ারা খাতুন। এ সময় আমিরুল ইসলাম তাকে নিয়ে এসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সিএ্যান্ডবিপাড়ার নিজ এলাকাতেই সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর সাইকেল উল্টে পড়ে গুরত্বর জখম হয় জিহাদ। এ সময় পরিবার সদস্যরা জিহাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স