বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সাপের কামড়ে আহত ৩

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সাপের কামড়ে আহত ৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সাপের কামড়ে তিনজন আহত হয়েছে। আহতরা হলো- দামুড়হুদা চিৎলা মালিথাপাড়ার মৃত মওলা মালিথার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), দামুড়হুদা চিৎলা হুদাপাড়ার মোশাররফের ছেলে হাসমত (৩৫) ও নতিপোতা হেদায়েতপুরে বেড়বাড়ীর নিওত আলীর ছেলে শাহিন (৩০)। গতকাল শনিবার চুয়াডাঙ্গার পৃথকস্থানে সাপে কামড়ের এ ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাহিনের পায়ে সাপে কামড়ে দেয়। এদিকে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে নিজ এলাকা হুদাপাড়া মাঠে ধানের ক্ষেতে যাওয়ার সময় একটি সাপে হাসমোতের পায়ে কামড়ে দিলে হাসমোত পায়ে বাধন দিয়ে বাড়ি ফিরে আসে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে দামুড়হুদা চিৎলা মালিথাপাড়ার দেলোয়ার হোসেন চাঁদামাড়ি বিলের মাঠে নিজের ধান ক্ষেতে সার প্রয়োগের সময় একটি সাপে তাকে কামড় দেয়। এ সময় দেলোয়ার হোসেন পরিবারের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভর্তি হয়। সাপের কামড়ে আহত প্রত্যেকেই চুয়াডাঙ্গা সদর হাসপপাতালে চিকিৎসাধীন আছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল