রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজা ও মদসহ দু’জন আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় গাঁজা ও মদসহ দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৩ লিটার বাংলা মদ ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালত ও থানা হেফাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হল- আকন্দবাড়িয়ার রহমত (২৫), চুয়াডাঙ্গা গোরস্থান পাড়ার মিন্টু (৫৫)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গতকাল সকালে চুয়াডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়িয়ার ভুলু মন্ডলের ছেলে বর্তমানে ফার্মপাড়ার শ্বশুর এনামুল হকের জামায় রহমতকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ। এদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই নিয়াজ মোর্শেদসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রেল ষ্টেশন সংলগ্ন মাছ পট্টিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোরস্থানপাড়ার শরিফুল ইসলামের ছেলে মিন্টুকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুটি পানির বোতলের মধ্যে রাখা ৩লিটার বাংলা মদ উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে