বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পুলিশের দত্তনগরে অভিযান

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৮ ইং
গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পুলিশের দত্তনগরে অভিযান
বাল্য বিবাহের অপরাধে ৮ জনের জেল-জরিমানা জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হযেছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে জীবননগর থানা পুলিশ উপজেলা শহরের দত্তনগর সড়কে মৃত বজলু কাজীর বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী হুসাইনসহ অন্যরা পালিয়ে গেলেও পুলিশ এ সময় বিয়ের ঘটক, বর-কনেসহ ৮ জনকে গ্রেফতার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃতদেরকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা প্রদান করেন। এর মধ্যে বিয়ের ঘটক জসিম উদ্দীনকে (৩৭), কাজীর সহযোগী শহিদুল ইসলামকে (২৫), বর রফিকুল ইসলামকে (১৮), কনের দুলাভাই হাবিবুর রহমানকে (৩৪), বরের দুলাভাই আমজাদ হোসেন (২৮) উভয়কে ৭ দিনের জেল এবং বিয়ে দেবার সহযোগি বরের বন্ধু শাকিল হোসেন (২০), একই গ্রামের জহির হোসেন (২৫), রুবেল হোসেনসহ (২৪) উভয়কে ২ হাজার টাকা করে জরিমানা করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের হুসাইন কাজীর বাড়িতে হাসাদাহ গ্রামের মৃত আনোয়ার হোসেনের কন্যা হাসাদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রোমেলা খাতুনের (১০) সাথে মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলামের বিয়ে দেয়া হচ্ছিলো। গোপন সংবাদে ভিতিত্তে পুলিশ কাজীর বাড়িতে উপস্থিত হলে কাজীসহ অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশ কনেসহ ৯ জনকে গ্রেফতার করেন। তথ্যনুসন্ধানে জানা গেছে, জীবননগর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু কাজী মোটা অংকের টাকার বিনিময়ে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাতের আধারে বাল্য বিবাহ পড়িয়ে যাচ্ছেন। এ সমস্ত অর্থলোভী কাজীদের আইনে ব্যবস্থা না নিলে বাল্য বিবাহ প্রতিরোধ তো দূরের কথা দিন দিন আরো বাল্য বিবাহ বৃদ্ধি পাবে। তাই সমাজের সচেতন মহলের দাবি বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে প্রশাসনকে তৎপর হতে হবে এবং অসাধূ কাজীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল