বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বোয়ালমারীতে বিদুৎস্পৃষ্টে যুবক আহত

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গার বোয়ালমারীতে বিদুৎস্পৃষ্টে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে বিদুৎস্পৃষ্টে মোজাম্মেল (৩০) নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে। আহত যুবক মোজাম্মেল চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পূর্বপাড়ার সাধুর মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় মোজাম্মেল তার নিজ বাড়িতে পুঁইশাকের মাচা তৈরি করছিল। এ সময় পাশেয় বিদ্যুৎয়ীত থাকা টিনের চালে হাত ঠেকলে গুরুত্বর জখম হয় মোজাম্মেল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত মোজাম্মেলকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে এখন আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল