আলমডাঙ্গায় পুলিশে হাতে মাদকব্যবসায়ীসহ আটক-২
- আপলোড তারিখঃ
০৫-০৭-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদকব্যবসায়ীসহ ২ জনকে আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার থানার এএসআই মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুরের মহর আলীর ছেলে রিমনকে (২১ ) ৬ পিস ইয়াবাসহ আটক করে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে, এএসাআই আশিক বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের আজিজুলের ছেলে মারমারি মামলার আসামী শরিফুলকে (৪০) নিজ বাড়ি থেকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স