বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলা মদসহ বঙ্গজপাড়ার মুর্শিদ আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৮ ইং
বাংলা মদসহ বঙ্গজপাড়ার মুর্শিদ আটক
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাংলা মদসহ দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মুর্শিদ (২৮) নামে একজনকে আটক করেছে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে দৌলতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই হুমায়ন, সাফায়েতসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ইমান আলীর ছেলে মুর্শিদকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল