বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর আড়পাড়ায় ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৮ ইং
গাংনীর আড়পাড়ায় ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে ঘরের ছাদ থেকে পড়ে আতর আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক আতর আলী ওই গ্রামের রমজান আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে আতর আলী প্রতিবেশী লিহাজ আলীর ঘরের ছাদ থেকে পড়ে নিহত হন। স্থানীরা জানান, আতর আলী প্রতিবেশী লিহাজ আলীর ঘরের ছাদে ভূট্টা শুকাতে দিয়েছিলেন। সে দুপুরে ভুট্টার বস্তা মাথায় করে নামানোর সময় অসাবধানবশত পা ফসকে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল