বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত মোমিন আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৮ ইং
জীবননগরে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত মোমিন আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মোমিন মিয়াকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে এএসআই মাসুদ রানা, এএসআই বিশ্বনাথ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোমিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৮ পিচ ইয়াবা বড়িসহ তাকে আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল