বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৮ ইং
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে
মুজিবনগরে মাদকবিরোধী সমাবেশ অতিরিক্ত এসপি শেখ জাহিদুল ইসলাম মুনশী মোকাদ্দেস/শেরখান: সমাজ থকে মাদক দূরীকরনের লক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মানিকনগর গ্রামবাসীর আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মানিকনগর ডিএস আমেনিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্যোক্তা বাগোয়ান ইউপি’র ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিতাজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাজ থেকে মাদক দূরীকরনের লক্ষে এবং স্কুল কলেজের ছাত্র ও যুব সমাজকে মাদকের কাল থাবা থেকে রক্ষা করার বিষয়ে জনগনের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন মেহেরপুর গাংনীর র‌্যাব ক্যাম্পের সাবেক কমান্ডার ও সদ্য যোগদানকৃত মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যক্তি রিয়াজউদ্দীন, নাসির উদ্দীন, মানিকনগর ডিএস আমেনিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদুল হক, বাগোয়ান ইউপি সদস্য রহিত মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য নারগিস খাতুন, বাগোয়ান ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার আবুল কাশেম, কুদরত-ই-খোদা ক্লিনিক ও মুজিবনগর অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লাল্টু, মুজিবনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আব্দুল হাই, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান আহসান হাবিব।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল