বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আলমসাধু উল্টে চুয়াডাঙ্গার সাইদুর নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০১৮ ইং
ঝিনাইদহে আলমসাধু উল্টে চুয়াডাঙ্গার সাইদুর নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল ব্রীজের কাছে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ আলমসাধু গাড়ি উল্টে চালক সাইদুর রহমান (২৮) নিহত হয়েছে। নিহত সাইদুর চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া কলোনীপাড়ার নুরুল ঘশ নুরুর ছেলে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নিরব হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে নসিমনে মালামাল নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে আসছিল চালক সাইদুল রহমান। পথিমধ্যে জেলার সদর উপজেলার চোরকোল ব্রীজের নিকট পৌছালে নসিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাইদুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠনো হচ্ছে বলে এসআই নীরব হোসেন জানান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল