শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এনএইচডি প্রকল্পের জোনাল অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় এনএইচডি প্রকল্পের জোনাল অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন
প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প-৩ ফেইজের জোনাল অপারেশনে নিয়োজিত জোনাল অফিসারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের মিলনায়তনে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন। উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের যে সকল কর্মকর্তা জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য তাদেরকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন বলেন- সারা দেশের সকল খানা/পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক তথ্য সম্বলিত একটি খানা ভিত্তিক ডাটাবেইজ প্রস্তুতির যে উদ্যোগ নেয়া হয়েছে তা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্যই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। আপনারা সবসময় সঠিক তথ্যটিই নেবেন কারণ আপনাদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করবে দেশের পরিসংখ্যান তথা আগামীর মাথাপিছু আয়। টিএমএসএস এর মাস্টার ট্রেইনার হযরত আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফখরুল ইসলাম, জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক আতিকুর রহমান চৌধুরী। উল্লেখ্য, টিএমএসএস’র সহযোগিতায় পুরো কর্মশালা ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার