বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০১৮ ইং
মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের মমতাজ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, মোনাখালি গ্রামের আফে কামড়ীর ছেলে সেন্টু, হাফেজ উদ্দিন মোল্লার ছেলে ইদু ও জাফর আলীর ছেলে ডাবলু। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত ১১ মে ২০০৪ তারিখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জোয়াদ আলীর ছেলে মমতাজ আলী (৩৫) রাতের খাবার খাওয়া শেষে আনুমানিক রাত ১১টার দিকে তার নিজ বাড়ির আঙ্গিঁনায় ঘুমিয়ে ছিল। আসামীরা মমতাজকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় মমতাজ আলীর ভাই মো. নুরুল আমিন পটল বাদী হয়ে মোনাখালি গ্রামের আফে কামড়ীর ছেলে সেন্টু, হাফেজ উদ্দিন মোল্লার ছেলে ইদু ও জাফর আলীর ছেলে ডাবলুকে আসামী করে মুজিবনগর থানায় মামলা করেন। যার মামলা নং-০২, তারিখ ১২/০৫/২০০৪। মামলায় মোট ৭ জন স্বাক্ষি স্বাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাড. কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মনিরুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল