বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে জখম ১

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে জখম ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ট্রাক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে একজন জখম হয়েছে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমসাধু চালক আম বোঝায় একটি আলমসাধু নিয়ে বিষ্ণপুর থেকে ফরিদপুর নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে রেলবাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধু চালক হাসিবুল (২৬) গুরুত্বর জখম হয়। আহত আলমসাধু চালক হানিবুল বিষ্ণপুর মাঝেরপাড়ার মিনার ছেলে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল