বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৮ ইং
মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় হানুফা খাতুন (৫০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের সাব জজ-২ আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত হানুফা খাতুন সদর উপজেলার বাজিতপুর গ্রামের ফকি শেখের স্ত্রী। জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার বাজিতপুরে ওই আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ২০১৩ সালে মেহেরপুরের একটি আদালত একটি মাদক মামলায় তাকে ১ বছরের জেল দেন। তারপর থেকে হানুফা খাতুন পলাতক ছিলেন। এর আগে ২০১১ সালে হানুফার বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে মেহেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল