দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
- আপলোড তারিখঃ
০১-০৭-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সেতু ও সৌরভ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার পরে দর্শনার মোবারকপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা মোবারকপাড়ায়। এসময় মোবারকপাড়ার বাবুর মেহগনী বাগানের সামনে থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসার হোসেন সেতু (২২) ও আওরঙ্গজেব সৌরভ (২৩) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটককৃত সেতু দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও সৌরভ দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারপাড়ার খালেকুজ্জামানের ছেলে।
কমেন্ট বক্স