বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৯ আসামী আটক

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০১৮ ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৯ আসামী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামীকে আটক করেছে। গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় তাদেরকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা স্টেশনপাড়ার মৃত খন্দকার আহম্মেদ আলীর ছেলে মাদকসেবী নাহিদকে আটক করেছে। এসআই মহাব্বত ভাংবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে হাসানুজ্জামানকে (৩০) আটক করে। এএসআই মোস্তফা গোবিন্দপুর মাঠপাড়ার হাসর আলীর ছেলে জিআর মামলার আসামী, পারকুলা গ্রামের জব্বার আলীর ছেলে নাহের আলী, হারদী বুলু মিয়ার স্ত্রী জিআর মামলার আসামী মহিরন, এসাই একরাম হারদী মৃত জসিম উদ্দিনের ছেলে মধু, এএসআই কামরুল হাসান হারদীর মধুর ছেলে হাসমত, এসআই গিয়াস হারদীর মৃত জসিম উদ্দিনের ছেলে রাজ্জাক, এসআই পিয়ার আলী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বামনগাড়ি গ্রামের হাসেম আলীর ছেলে রুবেল আহম্মেদকে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল