বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সাজাপ্রাপ্ত ও ফেন্সিডিলসহ আটক ৪

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০১৮ ইং
দামুড়হুদায় সাজাপ্রাপ্ত ও ফেন্সিডিলসহ আটক ৪
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ ফেন্সিডিলসহ অন্যান্য মামলার ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- লিয়াকত আলী (৬০), শুকুর আলী (৫০), জয়নাল (২০) ও জিন্নাত আলী (৫২)। গতকাল শুক্রবার এদেরকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদ শুক্রবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুজিবনগর থানার মানিকনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জয়নালকে ২ বোতল ফেন্সিডিলসহ কুতুবপুর ব্রীজের নিকট থেকে আটক করে। একইদিন ভোর ৫টার দিকে এস আই তপন কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে সুবলপুর গ্রামের ওয়াবেশ হালশনার ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী লিয়াকত আলীকে আটক করে। একই সময় মডেল থানার এস আই মেজবাহুর রহমান দর্শনা মোবারকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শুকুর আলীকে আটক করে। সকাল ১০টার দিকে দামুড়হুদার কুতুবপুর গ্রামের মৃত রহমত উল্লার ছেলে জিন্নাত আলীকে গ্রামবাসী গরু চুরির সন্দেহে আটক করে দামুড়হুদা থানা পুলিশে হাতে সোর্পদ করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল