বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিকের শেষ কর্মদিবসে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০১৮ ইং
উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিকের শেষ কর্মদিবসে সংবর্ধনা
চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্মৃতিগুলো সর্বদা মনে রাখবো ফেরদৌস ওয়াহিদ/মেহেরাব্বিন সানভী: সদা হাস্যোজ্জল থাকা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গন হঠাৎ করেই গতকাল বিমুর্ষতায় ভরে উঠে। কলেজের একজন নি¤œ শ্রেণির কর্মচারি থেকে শুরু করে স্বয়ং অধ্যক্ষের মুখেও ছিলো বিষন্নতার ছাপ। একদিকে চলছিলো একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম আর অন্যদিকে ছিলো বিষন্নতায় ভরা সকল কর্মকর্তা-কর্মচারীর মুখ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামানিকের শেষ কর্মদিবস ছিলো। চাকরি জীবনের সমাপ্তি ঘটিয়ে অবসরে গেলেন প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিক। চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিকের শেষ কর্মদিবসে চুয়াডাঙ্গা সরকারি কলেজ পরিবার বিষন্নতার সাথেই শেষ কর্মদিবসে সংবর্ধনা জানানো হয়। তবে আগামী মাসে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানাবে প্রিয় উপাধ্যক্ষকে। অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে ভারাক্রান্ত মুখে প্রফেসর কামরুজ্জামান বলেন, প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিক শুধুমাত্র উপাধ্যক্ষই ছিলেন না একই সাথে তিনি ছিলেন একজন সেরা শিক্ষক, ভালো অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য একজন নির্ভরযোগ্য আশ্রয়স্থল। ছাত্র-ছাত্রীদেরকে নিজ সন্তানের মত করে সব সময় তাদের সাথে পিতৃ সমতুল্য আচরণ করেছেন। মূলত তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী, জ্ঞানী এবং গুনি মানুষ। বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামানিক অশ্রুশিক্ত নয়নে বলেন, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি এই কলেজে ভালো কাজ করার। চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্মৃতিগুলো আমি সর্বদা মনে রাখবো। একটি পরিবারের মতো ছিলাম আমরা। যাইহোক, বিদায় লগ্নে সবার মঙ্গল কামনা করি। চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বিদায়ী উপাধ্যক্ষের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মকসুদুল হক খান চৌধুরি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনাম হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাইফ, জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মতিউর রহমান ও মো. ফরহাদ হোসেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল