বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গায় আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ
খালেককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লাল ব্রিজের কাছে আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে এই দূর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল খালেক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে লাল ব্রিজ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল খালেক রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল