আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক ১ : ইয়াবা উদ্ধার
- আপলোড তারিখঃ
২২-০৬-২০১৮
ইং
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের মৃত. মধু সদ্দারের ছেলে ইয়াবা ব্যবসায়ী তারিক (৩২) ও বন্ডবিল গ্রামের শফি মোল্লার ছেলে রিয়াদ (৩৫)। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের ইয়াবা ব্যবসায়ী তারিক ও আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের শফি মোল্লার ছেলে রিয়াদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলো। গতকাল রাতে আলমডাঙ্গা থানার এসআই একরাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালালে নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ তারেককে আটক করে ও আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বন্ডবিল গ্রামের রিয়াদকে (৩৫) ১০ পিস ইয়াবাসহ আটক করে। রিয়াদ ও তারেককে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স