বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জোরগাছায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গার জোরগাছায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধ নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জোরগাছা বাজারে আলমসাধুর ধাক্কায় শুকুর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের আঠারো খাদা মাঝেরপাড়া গ্রামের মৃত. তাহাজ উদ্দিনের ছেলে ও বিড়ির খালি প্যাকেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, শুকুর আলী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় বিড়ির খালি প্যাকেট কিনতে বের হয়। শুকুর আলী জোরগাছা বাজারে পৌছালে একটি আলমসাধুর ধাক্কায় সে ইটের গাদায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্কুলছাত্র নয়ন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে সেও আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নয়নকে স্থানীয় হাসপাতালে ও শুকুর আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জোরগাছা গ্রামে আলমসাধুর ধাক্কায় শুকুর নিহত ঘটনার সত্যতা জানান। শুকুর আলীর ময়নাতদন্ত না করার জন্য তার পরিবার আবেদন করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল