বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গাইদঘাট গ্রামের সাইফুল ইসলামকে (৩১) গাঁজাসহ আটক করেছে। গত বুধবার রাত ৯টার দিকে সুমুরদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পিএসআই মিঠুন উদ্দীন খানসহ সঙ্গীও ফোর্স সুমুরদিয়া এলাকায় জনৈক ব্যক্তির ইট ভাটার পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাইদঘাট গ্রামের মৃত. হামিদুল রহমানের ছেলে সাইফুল ইসলামকে আটক করেন। আটককালে তার শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল