বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৩ পিচ ইয়াবাসহ চুয়াডাঙ্গার শামিম আটক

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৮ ইং
দামুড়হুদায় ৩ পিচ ইয়াবাসহ চুয়াডাঙ্গার শামিম আটক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ পিচ ইয়াবাসহ শামিম (১৮) নামরে এক যুবককে আটক করেছে। আটককৃত শামিম চুয়াডাঙ্গা কলেজপাড়ার মিনারুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকালে দর্শনা শান্তিপাড়া থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, বুধবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা শান্তিপাড়া মোড় থেকে শামিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিচ ইয়াবা উদ্ধার করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল