বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পীরপুরে ফুটবল খেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে হুইপ ছেলুন

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পীরপুরে ফুটবল খেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে হুইপ ছেলুন
একটি উন্নত বাংলাদশে গড়ে তোলাই শেখ হাসিনার লক্ষ্য নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের পীরপুর সুপার ফুটবল লীগের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ খেলা অনুষ্ঠিত হয়। শিক্ষক মোহাম্মাদ মনিরুজ্জামান মালিতা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি উন্নত বাংলাদশে গড়ে তোলাই শেখ হাসিনার লক্ষ্য। বর্তমান সরকারের আমলে দেশে বিপুল পরিমান উন্নয়ন হয়েছে। দেশ আর এখন দরিদ্র দেশ নেই । মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর আমাদের সবচেয়ে বড় উন্নয়ন মানবিকতার উন্নয়ন। মানুষ এখন স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আছে। শেখ হাসিনার সাথে আছে। যুদ্ধাপরাধিদের আশ্রয়দাতা খালেদা জিয়ার সাথে স্বাধীনতার চেতনার শক্তি শেখ হাসিনার কোন আপোষ নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলুকদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুল রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবলু মেম্বর, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন, মুক্তার হোসেন, ইউপি সদস্য মানোয়ার হোসেন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। খেলায় মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ শেখ রাসেল স্মৃতি সংসদ পীরপুরকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ঝোড়াড়াঘাটা গ্রামের ঈদগাহর উন্নয়ন কাজে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ঝোড়াঘাটা ঈদগাহ কমিটির পক্ষে ঈদগাহ ময়দানে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি হাত থেকে নগদ হাজার টাকার অনুদান গ্রহন করেন ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মুক্তার, সোহেল রানা শান্তি, সানোয়ার হোসেন, ইউপি সদস্য জিয়াউর রহমানসহ ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল