পবিত্র ওমরা হজ্জ পালন শেষে চুয়াডাঙ্গায় ফিরলেন প্রফেসর ডা. মেহেদী
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরা হজ্জ পালন শেষে সৌদিআরব থেকে দেশে ফিরেছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গত পরশু সৌদী এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌছান তিনি। পরে ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসেন। বর্তমানে তিনি তার নিজ বাসভবন হাসপাতাল মোড়ের বনলতা ভবনে অবস্থান করছেন।
কমেন্ট বক্স