বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পথচারীকে কুপিয়ে সাইকেল ছিনতাই

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৮ ইং
জীবননগরে পথচারীকে কুপিয়ে সাইকেল ছিনতাই
জীবননগর অফিস: জীবননগরে পথচারীকে কুপিয়ে বাইসাইকেল ছিনতাই করেছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বাড়ভাঙ্গায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার সময় মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের নুর হোসেনের ছেলে ওমর ফারুক (২০) জীবননগর বাজারে ঈদ মার্কেট করতে আসে। ঈদ মার্কেট শেষে বাড়ি যাওয়ার পথে পৌর এলাকার বাড়ভাঙ্গা নামক স্থানে পৌছালে তিন জন মুখবাধা অবস্থায় তার বাইসাইকেল থামিয়ে হাতে থাকা ছুরি দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার নিকট থাকা একটি বাইসাইকেল ও একটি বেল্ট ছিনিয়ে নিয়েছে বলে জানান আহত ফারুক। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের সাথে এ বিষয়টি জানার জন্য মুটোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল