বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু ও নারী উন্নয়নে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০১৮ ইং
শিশু ও নারী উন্নয়নে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা
সামাজিক অবক্ষয় রোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান বক্তাদের নিজস্ব প্রতিবেদক: ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস। সকাল ৯টায় শুরু হয়ে কর্মশালাটি শেষ হয় বিকাল ৩টায়। পূর্বসূচিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. জসীম উদ্দীন। তিনি বলেন যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রথমত সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ। এ সমস্যা ছড়িয়ে পড়লে দেশ ও জাতির জন্য হুমকীর কারণ হয়ে দাড়াতে পারে। তাই এ অবক্ষয় প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে। কর্মশালার সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, পরিবেশ ও জন্ম নিবন্ধন সম্পর্কে অবহিত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম। তিনি মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং শিশুর পানিতে ডুবে নির্মম মৃত্যু সচেতনতা বিষয়ের উপর আলোকপাত করেন। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইসলাম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। মধ্যহ্ন বিরতির পর উন্মুক্ত আলোচনায় সার্বিক বিষয় নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল