বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী কর্তৃক নারীকে মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী কর্তৃক নারীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে রিনা (৪০) নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে এক রোগী ও তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় কর্তব্যরত সেবিকাদের সাথেও অসাদচরণসহ হুমকি ধামকি দেয়। অবস্থা বেগতিক দেখে রোগী ও তার স্বজনেরা সটকে পড়ে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের এক সেবিকা অন্তসত্তা হওয়ায় সহযোগী হিসেবে তার খালা আকলিমাকে তার সাথে নিয়ে কাজ করছিলেন। গতকাল রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার আশরাফের স্ত্রী রিনা খাতুনকে অসুস্থ হয়ে ভর্তি হয়। কিছুক্ষন ওয়ার্ডের সেবিকাদের রুমের ভিতরে তার মেয়েকে দিয়ে পা টেপাতে থাকেন। এ সময় আকলিমা খাতুন তাদেরকে রুম থেকে ওয়ার্ডে যাওয়ার জন্য অনুরোধ করলে তার উপরে ক্ষিপ্ত হয় রোগী ও তার স্বজনেরা। এক পর্যায়ে তারা আকলিমাকে মারধরসহ সেবিকাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে লোকজন জড়ো হলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়ম রোগী ও রোগীর স্বজনেরা। এ সময় সদর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাম না প্রকাশ করার শর্তে এক সিনিয়র স্টাফ নার্স প্রতিবেদককে বলেন, ওই রোগী এর আগেও আমার সাথে অসাদাচরণসহ মার মারমুখী আচরণ করেছিল। হাসপাতালে আমাদের কোন নিরাপত্তা নাই। যখন যা খুশি করবে এটা আমাদের নিরবে সহ্য করতে হয়। কয়েকজন সেবিকা বলেন, হাসপাতালে দিনে পুলিশ পাহারা থাকলেও রাতে কোন পুলিশ থাকে না। আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে এক রোগী আরেক রোগিকে মারধর করেছে বলে শুনেছি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল