বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গৃহবধূর আত্মহত্যা : রহস্য

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০১৮ ইং
জীবননগরে গৃহবধূর আত্মহত্যা : রহস্য
জীবননগর অফিস: জীবননগরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা খাতুনের সাথে (২৩) একই গ্রামের বাজারপাড়ার আসাদুল হকের ছেলে মিঠুন মন্ডলের সাথে বিয়ে হয়। বিয়ের বেশ কয়েক দিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে বেশ কয়েকদিন যাবত তারা আলাদাভাবে থাকতে শুরু করে। এর কিছুদিন পরই আবারও দুই জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আবারো তাদের মধ্যে পারিবারিক সমস্যা দেখা দেয়। গত মঙ্গলবার রোজিনা স্বামীর উপর অভিমান করে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। রোজিনার মৃত্যুর সংবাদ শুনে তার স্বামী মিঠুন মন্ডল গা ঢাকা দিয়েছে। হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে শুরু হয়েছে রহস্য। এদিকে, গৃহবধূর ঝুলন্ত লাশের সংবাদ শুনে ঘটনাস্থানে ছুটে যান জীবননগর থানা পুলিশের একটি টিম। সেখান থেকে নিহত গৃহবধুর লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠান। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে বেনীপুর গ্রাম থেকে একটি ঘর থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে। প্রথম দিকে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল