বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাসেবীর জরিমানা

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০১৮ ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাসেবীর জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় তমাল (২২) নামের এক গাঁজাসেবীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তমাল চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই লাভলু দর্শনা ইশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দা নাফিস সুলতানাকে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তমালকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ২৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। তমাল ৫ হাজার টাকা পরিষদ করে মুক্ত হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল