আলমডাঙ্গায় হত্যা-চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী জাহাঙ্গীর আটক
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রায়লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীরকে (৪৩) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে ওই গ্রামের তাহের মন্ডলের ছেলে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা চাঁদাবাজীসহ বহু অপরাধের সাথে জড়িত। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে থানার এসআই গোকুল সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার গভীর রাতে রায়লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে। আটক জাহাঙ্গীরের নামে আব্দুল কাদের হত্যা মামলা, চাঁদাবাজী, অগ্নিসংযোগ, বৈদেশিক কর্মসংস্থান আইনে মামলাসহ ৯টি মামলা রয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স