চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাতের প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১২-০৬-২০১৮
ইং
টাউন মাঠে ঈদের নামাজ হবে কি না সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভার মূল উদ্দেশ্য জেলার সর্ববৃহৎ ও কেন্দ্রীয় ঈদ জামাত নির্ধারণ করা। গত সভায় কেন্দ্রীয় জামাতের ময়দান হিসেবে প্রস্তাবিত টাউন ফুটবল মাঠ এখনও চুড়ান্ত হয়নি। এ ব্যাপারে টাউন কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্ত জানাবেন আজ মঙ্গলবার।
গতকাল সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আহ্বান করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে আলোচনা করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. জসীম উদ্দীন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ প্রমূখ।
সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ঈদের বড় জামাতে উৎসবের আমেজটা বেশি থাকে। চুয়াডাঙ্গার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেশি জায়গা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় মুসুল্লিদের। তাই টাউন ফুটবল মাঠে বৃহৎ পরিসরে ঈদ জামাতের আয়োজন করা হলে উৎসবের আমেজ ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ; দুটোই হবে। আশ পাশের কয়েকটি মহল্লা ও ঈদগাহর মুসুল্লিদেরকেও এই ঈদ জামাতে আমন্ত্রণ জানানো হবে।’
পুলিশ সুপার বলেন, ‘আয়োজন ছোট হোক বা বড়; শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।’
টাউন ক্লাব মাঠ কমিটির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘ঈদ উৎসব সার্বজনীন। টাউন ফুটবল মাঠে ঈদের বৃহৎ জামাতের আয়োজন করা হবে এটি ভালো উদ্যোগ। যেহেতু টাউন ফুটবল মাঠে ঈদের জামাত আয়োজনের বিষয়টি বার বার আলোচনায় আসছে। তাই আমি কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে লিখিত ভাবে জানাবো মাঠ দেয়া যাবে কি না।’
কমেন্ট বক্স