চুয়াডাঙ্গায় প্রেমের সম্পর্ক মেনে নেয়ায় কিশোর-কিশোরীর আত্মহত্যার চেষ্টা
- আপলোড তারিখঃ
১২-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় দুই কিশোর-কিশোরী বিষপানে আত্মহত্যার অপচেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রেমিকা বিষপানের একদিনের মাথায় প্রেমিকও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার হরিশপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র ঈসমাইল (১৬) ও তার সহপাঠী সোনিয়ার (১৪) মধ্যে দীর্ঘ্যদিন যাবত প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেয়ের পরিবারের লোকজন বুঝতে পেরে তাদেরকে আলাদা করার জন্য চাপ দেয়। পরিবারের লোকজন বকাঝকা করায় গত রোববার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে কিশোরি সোনিয়া। তাকে মূমুর্ষ অবস্থায়য় পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, প্রেমিক ঈসমাইল প্রেমিকার বিষপানের কথা শুনে গতকাল সোমবার বিকালে সেও বিষপান করে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এই কিশোর কিশোরীর বিষপানের বিষয়টি এলাকা জুড়ে বিরুপ সমালোনার সৃষ্টি হয়েছে।
কমেন্ট বক্স