বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০১৮ ইং
মেহেরপুর দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় জিনারুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাস্তার পাশ দিয়ে হাট ছিল এমন সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। আরো জানা যায়, ইসমাইল নামে এ ব্যক্তি কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান। তার পরিবার থেকে জানা গেছে ইসমাইল হোসেন মাঠে ঘাস কাটতে যেয়ে আর বাড়িতে ফেরেনি। বারাদি ক্যাম্পের ইনর্চাজ বাবুল হোসেন জানান, সড়ক দূর্ঘটনা হয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে যায়। প্রথম দিকে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের নিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি তিনি সদর উপজেলার পিরোজপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল