বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০১৮ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার সীমান্ত বুড়িপোতা গ্রাম থেকে ফেনসিডিলসহ হায়াত আলী (৩০) এবং ছামিদুল ইসলাম (২৬) নামের দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত হায়াত আলী সদর উপজেলার বুড়িপোত গ্রামের হাসিব মোল্লার ছেলে ও ছামিদুল ইসলাম একই গ্রামের আরজ মোল্লার ছেলে। গতকাল সোমবার দুপুরে ডিবির এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে তাদেরকে আটক করে। এসময় তার কাছে থেকে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবির এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বুড়িপোতা বর্ডারপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে এক জনের কাছে ৩ বোতল ও অপর জনের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদেরক আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আটক হায়াত আলী এবং ছামিদুল ইসলাম তার নিজ এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এসময় এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল