দামুড়হুদায় মেমোরির গান মুছে ফেলায় স্ত্রীকে নির্যাতন
- আপলোড তারিখঃ
১১-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের বসতিপাড়ায় মেমোরি কার্ডের গান মুছে ফেলাই স্ত্রী প্রিয়া খাতুনকে (২০) নির্মমভাবে নির্যাতন করেছে স্বামী সুমন আলী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার ইফতারের পর এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার সকালে প্রিয়া তার স্বামীর মোবাইলের মেমোরি কার্ডের কিছু গান মুছে ফেলে। বিষয়টি ইফতারের পর সুমন গান শুনতে গেলে টের পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবন্ডিতা হয়। এতে সুমন রাগান্বিত হয়ে তার স্ত্রীকে পিটিয়ে নির্মমভাবে জখম করে। পরে পরিবারের সদস্যরা প্রিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, সুমন ও প্রিয়া খাতুনের গত ২ মাস আগে বিয়ে হয়। বিয়ের ২ মাস যেতে না যেতেই এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে প্রিয়া খাতুনকে।
কমেন্ট বক্স