বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ জনের জেল জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০১৮ ইং
অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ জনের জেল জরিমানা
আলমডাঙ্গার হাজী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাজী মোড়ে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইিনান্স কেডিট লিমিটেড নামের প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও অফিসে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ৩ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। গতকাল রবিবার বিকেলে ওই প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার হাজী মোড়ে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইিনান্স কেডিট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ওই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হয় বলেও এলাকাবাসী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে গোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শহিদুল রহমান লাল্টু (৪৫), চুয়াডাঙ্গার জাহাঙ্গীর হোসেনের মেয়ে আমেনা খাতুন (২০) ও কালিদাসপুর গ্রামের আকমল হোসেনের ছেলে নজরুল ইসলামকে (৫০) অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করে বিচার করা হয়। বিচারে শহিদুর রহমান লাল্টুকে ১০ হাজার টাকার জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, আমেনা খাতুন ও নজরুল ইসলামকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজেষ্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কশিশনার ভূমি সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন এসআই নাজিম, এসআই রোকনুজ্জামান, এএসআই পলাশসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল