আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে আটক ৭
- আপলোড তারিখঃ
১১-০৬-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও পকেটমারসহ ৭ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে এএসআই হামিদ ভাংগাবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে হাসিবুল হক (৪০), বামানগরের ওহাব বিশ^াসের ছেলে আলালকে (৩৫) আটক করে। একইদিন থানার এসএসআই মোস্তফা আটক বামানগর গ্রামের কালু মিয়ার ছেলে শুকুর আলী (৫০), ভাংবাড়িয়া মইনুল হককে (৪০) আটক করে। এদের সকালের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এরা সকলেই মাদকব্যবসাযী বলে পুলিশ জানিয়েছে। এদিকে, দূর্লভপুর ক্যাম্পের আইসি এসআই শাহিন অভিযান চালিয়ে কামালপুর চরপাড়া গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত লুৎফর মন্ডলের ছেলে গোলাম মন্ডলকে (৫৫) আটক করে। আটক দু’জনই মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও এএসআই তৌহিদ রেলস্টেশন এলাকা থেকে বাগেরহাট রামপাল উপজেলার পেন্টিখালি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রুবেল রানাকে (২৫) আটক করে। এ পকেটমার বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গতকালই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স