বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার সৌদি প্রবাসী ১২ তলা থেকে পড়ে নিহত

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গার সৌদি প্রবাসী ১২ তলা থেকে পড়ে নিহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটখোলা পাঁচলিয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রশিদ (৪৩) নামের এক ব্যক্তি ১২ তলা থেকে পড়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে কাজ করতে গিয়ে তিনি নীচে পড়ে মারা যান। জানা গেছে, আলমডাঙ্গার হাটখোলা পাঁচলিয়া গ্রামের কেরামত আলী বেশ কয়েক বছর সৌদি আরবের রিয়াদ শহরে কন্সট্রাকশনের কাজ করেন। শনিবার তিনি ১২ তলা ভবনের কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে আব্দুল রশিদ অসাবধানবশত নীচে পড়ে যান। রক্তাক্ত হয়ে জখম হলে তাকে হাসতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সংবাদ আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামে তার স্বজনদের মধ্যে পৌছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল