বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পূর্বাশা পরিবহন থেকে ফেনসিডিলসহ আটক-১

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০১৮ ইং
পূর্বাশা পরিবহন থেকে ফেনসিডিলসহ আটক-১
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থান পুলিশ অভিযান চালিয়ে পূর্বাশা পরিবহন থেকে ফেনসিডিলসহ দর্শনা মোবারকপাড়ার শাহ আলমকে (২৫) আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পূর্বাশা গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু জন্য চুয়াডাঙ্গা কাউন্টারের সামনে অবস্থান করলে তাকে গাড়ির মধ্যে থেকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, সদর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত অবস্থায় এএসআই মুহিদ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন দর্শনা থেকে পূর্বাশা পরিবহনে একটি স্কুল ব্যাগে ৭৯ বোতল ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি ঝিনাইদহেরে উদ্দেশ্য রওনা দিয়েছে। গোপন সংবাদের বিষয়টি তিনি থানা কর্তৃপক্ষকে জানান। পরে সদর থানার ওসি (অপারেশন) অমির আব্বাসের নেতৃত্বে এসআই আবু সায়েম, এএসআই মুহিদ, আশরাফুজ্জামানসহ সঙ্গীও ফোর্স ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরুর জন্য অপেক্ষা করা পূর্বাশা পরিবহনে অভিযান চালান। অভিযানকালে গাড়ির মধ্যে থেকে দর্শনা মোবারকপাড়ার পিয়ার আলীর ছেলে শাহ আলমকে আটক করেন। এসময় আটককৃতর কাছ থেকে একটি কালো স্কুল ব্যাগের মধ্যে থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহ আলম পূর্বের একটি চুরি মামলার আসামি বলে জানায় পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল