বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম জিয়া জেলে থাকলে এদেশে কোন নির্বাচন হবে না

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
বেগম জিয়া জেলে থাকলে এদেশে কোন নির্বাচন হবে না
মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিনিধি সভায় জয়নুল আবেদীন ফারুক মেহের আমজাদ/হামিদুল ইসলাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও লুটপাটের অভিযোগ তুলে বলেছেন, ‘জনগণের অংশগ্রহণে নির্বাচন এই সরকার চাইনা। এই সরকার চাই ২০১৪ সালের মত এক দলীয় নির্বাচন।’ তবে বেগম খালেদা জিয়া জেলে থাকলে এদেশে কোন নির্বাচন হবে না বলে হুশিয়ারী করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বারাদী খামারের কোল্ড স্টোর হলরুমে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কু-ু ও সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘মিথ্যা সাজানো মামলায় বারবার নির্বাচিত সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একশো বছরের পুরাতন একটি ভবনের জেলখানায় রাখা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে আরো শক্তিশালী আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে মুক্ত করা হবে। মুক্তিযুদ্ধের নামের বাংলাদেশকে আরেকটি বাকশাল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি আরো বলেন, ২০১৪ সালে বিনাভোটে ১৫৪ জন এমপি নির্বাচিত হয়েছিল। সেখানে কোন মানুষ যাই নাই, শুধু কুত্তার পদচারণ। পৃথিবীর কোন দেশে দেখি নাই বিনাভোটে ১৫৪ জন এমপি নির্বাচিত হয়। বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, আজ গণতন্ত্র বন্দি, যেখানে আইনের শাসন ভুলন্ঠিত, শিক্ষাঙ্গণে অস্ত্রের ঝনঝনানি, স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই। এরকম একটি সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সমার্থক। স্বাধীনতার সূর্যদোয় ভূমি মুজিবনগর তথা মেহেরপুর জেলা থেকে এই আন্দোলন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপি সভাপতি মারুফ আহম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপি সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ^াস। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার কারামুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তৃণমুল থেকে আরো স্বোচ্ছার হওয়ার আহবান জানান বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোবাইলে নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্যে গড়ার আহবান জানিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন লন্ডন প্রবাসী বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিধি সভায় মোবাইলের মাধ্যমে তিনি বলেন, পত্র-পত্রিকাগুলো আর সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনা। আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে স্বক্ষম নয়। ব্যাংকগুলো দেওলিয়া হয়ে যাচ্ছে। এ অবস্থা দূর করতে দেশের মানুষ বিএনপি’র দিকে তাকিয়ে রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা