বুধবার, ২০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হলেন টিপু মল্লিক

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হলেন টিপু মল্লিক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে হারিয়ে আনারস প্রতীকের মো. সাইফুল ইসলাম টিপু মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার আক্তার এ ফলাফল ঘোষণা করেন।

সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতীকে ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র শাহিনুর রহমান রিণ্টু মোটরসাইকেল প্রতীকে ২৪ হাজার ৯৭২ ভোট পেয়েছেন। উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলায় মোট ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার ছিল ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

টিপু মল্লিক দৈনিক সময়ের সমীকরণকে বলেন, হরিণাকুণ্ডুর মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ। সাধারণ জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছেন। তিনি তার বাবার আদর্শকে ধরে রেখে কাজ করে যাবেন। জনগণের সেবা করায় তার কাজ হবে। দুর্নীতিমুক্ত, ধান্দাবাজ, টেন্ডারবাজ ও মাদকমুক্ত হরিণাকুণ্ডু গড়তে কাজ করবেন তিনি।



কমেন্ট বক্স
notebook

৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন