ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. শাহ্ জামান (সাপ্তাহিক দিগন্তবাণী ও দৈনিক নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক মণ্ডল (দৈনিক ইনকিলাব ও দৈনিক নবচিত্র)। গত শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেনÑসহসভাপতি অশোক দে (দৈনিক সংবাদ), মো. জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম ও জেটিভি বাংলা), মো. রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার) ও কামাল হাওলাদার (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণ); যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ); সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন (দৈনিক মাতৃজগত ও নবগঙ্গা টিভি); সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন (দৈনিক মাতৃজগত); অর্থবিষয়ক সম্পাদক এম. এ. খালেক (দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণী); প্রচার সম্পাদক মশিয়ার রহমান (দৈনিক সমাচার দর্পণ) এবং ক্রীড়া সম্পাদক রাম জোয়ার্দার (দৈনিক জনতা)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিমল ভৌমিক (ডেইলি বাংলাদেশ টুডে), মনোজ কুমার মালাকার (সমাজের কথা), মো. আলমগীর কবীর (দৈনিক স্পন্দন), হুমায়ুন কবির (দৈনিক জনতার কথা), মামুন হোসেন (দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টি) ও হৃদয় আহমেদ (দৈনিক বিপ্লবী বার্তা)। এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শফিক হাসান (জেটিভি বাংলা), মো. হাসিবুল হাসান (দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪), সাব্বির হোসেন (দৈনিক রূপান্তর প্রতিদিন) এবং খালেদুর রহমান (দৈনিক আমাদের সময়)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঝিনাইদহ অফিস