রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতিসহ ৯টি পদে জয়লাভ
  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত মুন্সী মো. শাহজাহান মুকুল ও স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সিরাজুল ইসলাম (১) ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২২০ জন আইনজীবীর মধ্যে ২০৯ জন আইনজীবী ভোট প্রদান করেন। ভোট বাতিল হয়েছে ৪টি ভোট।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ নয়টি পদে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াত সমর্থিত ল’ইয়াস কাউন্সিল প্যানেল থেকে একজন যুগ্ম সম্পাদকসহ দুজন এবং স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদকসহ চারজন নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল (১১১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলহাজ আকসিজুল ইসলাম রতন (৯৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে এস এম আসাদুজ্জামান গণি সালাম (১৫৪) ভোট ও মামুন আক্তার (১২২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী হোসেন (৭২) ও মোসলেম উদ্দীন (২) (৬৩) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


সাধারণ সম্পাদক পদে আফজালুল হক আফজাল (৮৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) (৬৪) ভোট ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ (৫৯) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোছা. তানিয়া লাঞ্চ (১১৪) ভোট ও হারুনুর রশিদ বাবলু (১০২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান পারভেজ (১০১) ভোট ও আলহাজ আফরুজা আক্তার বীথি (৯৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


কার্যনির্বাহী সদস্য পদে ছয়জন নির্বাচিতরা হলেনÑমুহাম্মদ ইকরামুল হক (১৪৫) ভোট পেয়ে প্রথম স্থান, আলম আমিন বিশ্বাস (মাহাম্মদ) (১১৯) ভোট পেয়ে দ্বিতীয় স্থান, মো. ফরজ আলী (১১৪) ভোট পেয়ে তৃতীয় স্থান, আশিকুর রহমান রাজ (১০৮) ভোট পেয়ে চতুর্থ স্থান এবং সাকিবুর রহমান সাকিব (১০৩) ভোট পেয়ে পঞ্চম স্থান এবং তানভীর আহম্মদ শাওন (৯৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মো. আক্তার আলী (৮৮) ভোট, বেলাল হোসেন বাদল (৮৭) ভোট, সেলিনা খাতুন (৮৫) ভোট, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মদ (৮৫) ভোট, শরিফুল ইসলাম (২) এবং হাসিবুল ইসলাম ইব্রাহিম (৮১) ভোট এবং আমজাদ আলী শাহ (৪৮) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


অপরদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান ডাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফজালুল হক আফজাল বলেন, ‘এ বিজয় সকল আইনজীবীর, যারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে চলতি মাসের ৮ তারিখে আমার পিতা ইন্তেকাল করেছেন। তার দোয়া ছিল। আমি এ বিজয় আমার পিতাকে উৎসর্গ করছি।’


নবনির্বাচিত সভাপতি আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল বলেন, ‘মহান আল্লাহকে ধন্যবাদ জানাই। আইনজীবী সমিতির সম্মানিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারা আমার জন্য দোয়া করেছেন এবং ভোট দিয়েছেন।’
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সিরাজুল ইসলাম (১) বলেন, ‘এ নির্বাচনে সাংবাদিক ও সহকর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। যে কারণে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমি সকল পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’


এ নির্বাচনে কমিশনার হিসেবে অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও অ্যাড. ওহিদুজ্জামান দায়িত্ব পালন করেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদলের বিক্ষোভ মিছিল